News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৫ বছরের নিরিখে মূল্যায়ণ করলেও ৫ বছরের কাজের প্রেক্ষিতে বিজেপিকে ভোট দিন: মন্ত্রী মনোজ
Image

২৫ বছরের নিরিখে মূল্যায়ণ করলেও ৫ বছরের কাজের প্রেক্ষিতে বিজেপিকে ভোট দিন: মন্ত্রী মনোজ

আমবাসা(ত্রিপুরা), ৭ ফেব্রুয়ারি (হি. স.) : সিপিএম ২৫ বছর রাজ্য শাসন করেছে। কংগ্রেস রাজ্যে ক্ষমতার ছড়ি ঘুরিয়েছে। আর এখন তিপ্রা মথা গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলছে। এতে আখেরে বিভ্রান্ত হচ্ছেন মানুষ। কিন্তু বিভ্রান্তির জায়গ নেই। এই ভাষাতেই ৪৫ কমলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থি তথা খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের সমর্থনে বক্তব্য রাখলেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবারের সন্ধ্যায়। ডিয়ার ক্লাব এলাকায়।

এদিন জনাকীর্ণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মনোজ বাবু বলেন, ‘বর্তমান রাজ্য সরকার সমাজের সকল অংশের মানুষের উন্নয়নে এবং বিকাশে কি ভাবে কাজ করছে তা মানুষ জানেন। প্রত্যেকদিনের উপলব্ধি থেকে মানুষ ২৫ বছরের সঙ্গে ৫ বছরের পার্থক্য বুঝতে পারছেন। আর এর জেরেই মানুষ বর্তমান সরকারকে আবারো আশীর্বাদ করতে মনস্থির করে নিয়েছেন”।
এদিনের প্রচার সভায় স্থানীয় মানুষ বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top