News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে উত্তর দিনাজপুরে বিক্ষোভ মতুয়াদের
Image

মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে উত্তর দিনাজপুরে বিক্ষোভ মতুয়াদের

ডালখোলা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): জেলায় জেলায় অব্যাহত মতুয়াদের বিক্ষোভ সমাবেশ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতুয়া সম্প্ৰদায়ের ধর্মগুরুর নাম বিকৃত করার অভিযোগ তুলে মঙ্গলবার উত্তর দিনাজপুরের ডালখোলায় বিক্ষোভ দেখাল মতুয়ারা । এদিন ডালখোলার হাটবাড়ি লক্ষ্মী মন্দির থেকে মতুয়া সম্প্রদায়ের শতাধিক মহিলা-পুরুষ মিছিলে অংশ নেন।

এদিন হাটবাড়ি থেকে মিছিল শুরু হয়ে ডালখোলা শহর পরিক্রমা করে। বেশ কিছু সময় ডালখোলা থানার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় বেশ কিছু বিক্ষোভকারীকে। যদিও বিক্ষোভকারীরা থানার সামনে আসতেই থানার মূল দরজা বন্ধ করে দেওয়া হয়।

সর্বভারতীয় মতুয়া মহাসভার সম্পাদক ড. বাবুলাল বালা জানান, ৩১ জানুয়ারি মালদার গাজোলে অনুষ্ঠিত হওয়া প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্ৰদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে অপমান করেছেন। এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ সমাবেশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top