News Flash

  • Home
  • খেলা
  • এল.টিভিতে ক্রিকেট : অয়নের আট উইকেটে জয়ী ছাওমনু
Image

এল.টিভিতে ক্রিকেট : অয়নের আট উইকেটে জয়ী ছাওমনু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। অয়ন বড়ুয়ার বিধ্বংসী বোলিং, সঙ্গে শুভজিৎ বড়ুয়ার দুর্দান্ত ব্যাটিং। দুই মিলে ছাওমনু ক্রিকেট জোন দুরন্ত জয় পেয়েছে। হারিয়েছে জামিরছড়া ক্রিকেট জোনকে। লংতরাইভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৫ লীগ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় আজ, মঙ্গলবার ছাওমনু ক্রিকেট জোন ২৬ রানের ব্যবধানে জামিরছড়া ক্রিকেট জোনকে পরাজিত করেছে। খেলা ছিল ছৈলেংটায় ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ছাওমনু ক্রিকেট জোন প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২৫.৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ছাওমনু ক্রিকেট জোন ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভজিৎ বড়ুয়ার অপরাজিত ২৭ রান, শুভজিৎ সাহার ১৪ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে ৩৫ রান না যোগ হলে দলীয় স্কোর শতকের কাছাকাছি পৌঁছতো না। জামিরছড়া ক্রিকেট জোনের জয়দীপ কর্মকার একাই ৩টি উইকেট তুলে নেয় ৩ রানের বিনিময়ে। এছাড়া, সৈকত দাস ১৩ রানে ও বিজয় সূত্রধর ১৭ রানে ২টি করে এবং মোহাম্মদ ইরফান আলী, তুজিম দেওয়ান ও ঈশান্ত শুক্ল বৈদ্য প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে জামিরছড়া ক্রিকেট জোনের ব্যাটার্সরা বিশেষ করে তুজিম দেওয়ান (২৫ রান) সম্রাট চৌধুরী (১৫ রান) যথেষ্ট চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। ছাওমনুর অধিনায়ক অয়ন বড়ুয়া একাই আটটি উইকেট তুলে নেয় ৩৩ রানের বিনিময়ে। এছাড়া, তৃষান বড়ুয়া পেয়েছে দুটি উইকেট ২৭ রানের বিনিময়ে। জামিরছড়া ক্রিকেট জোন ১১.৩ ওভার খেলে ৬৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ছাওমনু ক্রিকেট জোন ২৬ রানের ব্যবধানে জয় পেয়েছে। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ অধিনায়ক অয়ন বড়ুয়া পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top