News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালাল ২০ বন্দী
Image

ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালাল ২০ বন্দী

ইস্তানবুল, ৭ ফেব্রুয়ারি (হি.স.): সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর উত্তর-পশ্চিম অঞ্চলের একটি কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছে। সুযোগ বুঝে পালিয়ে গেছেন ২০ জন।কারাগারটিতে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) বা আইএসআইএস যোদ্ধারা বন্দী ছিল।

তুর্কি সীমান্তের কাছে রাজো শহরের ওই কারাগারে অন্তত ২ হাজার বন্দী রয়েছে। তাদের মধ্যে আইএসআইএস’র এক হাজার ৩০০ যোদ্ধা রয়েছেন বলে সন্দেহ করা হয়। সেখানে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও রয়েছে। তাদের মধ্যেই ২০ জন কারাগার থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র বন্দীদের পালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

রাজো কারাগারের কর্মকর্তা বলেছেন, ভূমিকম্প আঘাত হানার পর শহরে এর প্রভাব পড়ে। কারাগারের ভেতর বন্দীরা বিদ্রোহ শুরু করে। তারা কারা অভ্যন্তরের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর মধ্যেই সুযোগ বুঝে ২০ জন পালিয়ে গেছেন। তারা আইএসআইএল জঙ্গি বলে ধারণা করা হচ্ছে।

সোমবার ভোর সোয়া চারটার দিকে প্রবল ভূমিকম্প আঘাত হাতে তুরস্ক ও সিরিয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮। এরপর আরও বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। এ ঘটনায় সিরিয়ায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১,৪৫১ জনের ও আহত হয়েছেন ৩,৫৩১ জন।

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top