News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির বিরুদ্ধে ভোটদানের শ্লোগান তুলে শান্তির বাজারে মিছিল ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের
Image

বিজেপির বিরুদ্ধে ভোটদানের শ্লোগান তুলে শান্তির বাজারে মিছিল ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের

শান্তিরবাজার, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোট দেওয়া হবে না দাবি তুলে শান্তির বাজারে মিছিল ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ।

২০১৮ নির্বাচনে বিজেপি সরকারের দেওয়া পতিশ্রুতির উপর ভিত্তি করে রাজ্যে পরিবর্তনে ডাকদেয় লোকজনেরা। এদের মধ্যে রয়েছে চাকুরিচ্যুত ১০৩২৩ এর শিক্ষক শিক্ষিকারা। চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিজেপি সরকার পুনরায় কর্মসংস্থানের ব্যাবস্থা করবে বলা হয়েছিল। রাজ্যে নির্বাচনে জয়যুক্ত হবারপর ৫ বছর অতিক্রান্ত হয়ে পুনরায় নির্বাচনের সময় চলেএসেছে। এরমধ্যে চাকুরি চ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জন্য কোনও প্রকার কর্মসংস্থানের ব্যাবস্থা করতেপারেননি বিজেপি সরকার। চাকুরি চ্যুত শিক্ষক শিক্ষিকারা নিজেদের কর্মসংস্থানের জন্য আন্দোলন করতে গিয়ে আক্রমনের স্বীকার হয় ও ওনাদের নামে বিভিন্ন ধারায় মামলা করা হয় বলে অভিযোগ। বর্তমানে নির্বাচনের দিনক্ষন ঘোষনার পর নিজেদের অস্তিস্ত টিকিয়ে রাখতে রাজ্যে পরিবর্তনের ডাকদিয়ে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে মঙ্গলবার শান্তির বাজারে এক মিছিল সংগঠীত করা হয়। মিছিল শেষে চাকুরিচ্যুত এক শিক্ষিকা আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন। তারা জানান আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোট দেওয়া হবে না। ওনাদের ভোট বিজেপিকে ছারা অন্য বিরোধী দলের প্রার্থীকে দেওয়াহবে বলে জানান। চাকুরি চ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের আয়োজিত আজকের এই মিছিলে উপস্থিত চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করাযায়।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top