News Flash

  • Home
  • বিদেশ
  • তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু শতাধিক, ভেঙে পড়ল অজস্র বহুতল
Image

তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু শতাধিক, ভেঙে পড়ল অজস্র বহুতল

আঙ্কারা ও ইস্তানবুল, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও উত্তর সিরিয়া। সোমবার ভোরে অনুভূত হয়েছে ৭.৮ তীব্রতার ভূকম্পন। কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কে, গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৩ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। এর কিছু ক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭। প্রথমে ৭.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় ভোর ৪.১৭ মিনিট নাগাদ, এরপর প্রায় ১৫ মিনিট পর ৬.৭ তীব্রতার ভূমিকম্প অনুভুত হয়।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে শতাধিক মানুষের ও অজস্র বহুতল ভেঙে পড়েছে। যে সময় ভূমিকম্প অনুভূত হয় তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন, তাই হতাহতের সংখ্যা এতটা বেশি। তীব্র ভূকম্পনের ফলে বাড়ি-ঘর ভেঙে পড়ে । একটি ভিডিও-তে দেখা যায়, প্রাণ বাঁচানোর আশায় স্থানীয় মানুষজন ছোটাছুটি করছেন। দমকল কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। সরকারি সূত্রের খবর, ভূমিকম্পে এখনও পর্যন্ত তুরস্কে ৫৩ জনের মৃত্যু হয়েছে ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪২। ভূমিকম্পের ফলে তুরস্কে ৩৪টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে। শুধুমাত্র তুরস্কের ওসমানিয়ে প্রদেশে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top