News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগমায়া কালীবাড়িতে মেগা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্ত দিলেন ৬১ জন
Image

যোগমায়া কালীবাড়িতে মেগা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্ত দিলেন ৬১ জন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১ আগস্ট: বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে শুক্রবার এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। যোগমায়া কালীবাড়ির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বিলোনিয়া গ্রীনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে মোট ৬১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

প্রতি বছরের মতো এবারও শারদীয়া দুর্গোৎসব ও দীপাবলি উপলক্ষে তিন মাসব্যাপী বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগমায়া কালীবাড়ির ভক্তরা মন্দিরে এসে প্রথমে পূজা অর্চনা করেন এবং পরে স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদান শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা সমাহর্তা মোহাম্মদ সাজ্জাদ পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ি ও লায়ন্স ক্লাবের সভাপতি তথা প্রাক্তন সিএমও ডা. জগদীশ চন্দ্র নমঃ, লায়ন্স ক্লাবের সম্পাদক জয়জিৎ সোম, যোগমায়া কালীবাড়ির সম্পাদক পরিতোষ ভট্টাচার্যীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিবির চলাকালীন রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হন এসডিএমও ডা. রাজেশ দাস, পশ্চিম ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শঙ্কর চক্রবর্তী এবং বিলোনিয়ার বিশিষ্ট চিকিৎসক ডা. তাপস মজুমদার।

এবারের শিবিরের অন্যতম আকর্ষণ ছিল সাতজন মহিলা রক্তদাতার অংশগ্রহণ। এছাড়া শ্রীমতি অর্পিতা সোম দত্ত তাঁর যমজ কন্যা রিমি ও ঝিমিকে সঙ্গে নিয়ে একসঙ্গে রক্তদান করে উপস্থিত সকলের প্রশংসা কুড়ান।

শিবিরের সূচনা করেন ৬৬ বছর বয়সী প্রবীণ রক্তদাতা পল্লব বিশ্বাস, যিনি দীর্ঘদিন ধরে যোগমায়া কালীবাড়ির রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্ত। পাশাপাশি মানিক গুহ তাঁর ৪০তম এবং তন্ময় চক্রবর্তী তাঁর ৫০তম স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করে নতুনদের অনুপ্রাণিত করেন।

রক্তদান শিবির সফলভাবে আয়োজনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় পুস্তক ব্যবসায়ী ও যোগমায়া কালীবাড়ির ভক্ত পিনাকী দত্তগুপ্ত।

অনুষ্ঠান শেষে যোগমায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, সহযোগী সংস্থা এবং মেডিকেল টিমের সদস্যদের ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top