News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 
Image

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই

৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

জিতেন্দ্র চৌধুরী বলেন, তাঁর ৩ বছরের আগের বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। তিনি জানান, তাঁর বক্তব্যের কোনও অংশ বা উপস্থাপনার কারণে কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে তিনি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য, গত ২০২৩ সালে ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ সম্পর্কিত জিতেন্দ্র চৌধুরীর একটি বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেই বক্তব্যের প্রতিবাদে আজ আগরতলায় হিন্দু সমাজের একাংশ ও তাদের সমর্থকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদকারীদের অভিযোগ ছিল, ওই বক্তব্য হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাঁরা বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

অন্যদিকে, জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, ৩৭ মাস আগের বক্তব্যকে বিকৃত করে আজকের কর্মসূচি সংগঠিত করেছে বিশ্বহিন্দু পরিষদ। এই খণ্ডিত অংশ বা বিকৃত বক্তব্যে কেউ যদি আহত হয় তাহলে তাদের কাছে ক্ষমাপ্রার্থী। জিতেন্দ্র চৌধুরী বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেন। আসলে বিজেপির হয়ে মাঠে নেমেছে বিশ্বহিন্দু পরিষদ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top