News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়
Image

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন করতে জাতীয় সড়ক-০৮-এর প্রস্তাবিত বাইপাস নির্মাণের উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এরই অংশ হিসেবে শনিবার সম্ভাব্য বাইপাস সড়কের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

জানা গেছে, প্রস্তাবিত বাইপাস সড়কের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুতের আগে সম্ভাব্য রুট নির্ধারণ, ভূমির পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন কারিগরি বিষয় মূল্যায়নের উদ্দেশ্যে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এদিন অর্থমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সম্ভাব্য সড়কপথের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনে অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, জাতীয় সড়কের মুখ্য বাস্তুকার সুব্রত বণিক, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার অনুপ দাস, আরবান ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা ড. তমাল মজুমদার, ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির মুখ্য প্রকৌশলী নিত্য কুমার জমাতিয়া, এনএইচআইডিসিএল-এর আধিকারিকরা, অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য, মহকুমা শাসক ত্রিদীপ সরকারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন তীর্থযাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। ফলে উদয়পুর শহরের উপর যানবাহনের চাপও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের এই চাপ মোকাবিলায় বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত বাইপাসটি বাগমা, টেপানিয়া, জামজুড়ি এবং উদয়পুর রেলস্টেশন সংলগ্ন এলাকা অতিক্রম করে মাতাবাড়ি মন্দিরের নিকটে জাতীয় সড়ক-০৮-এর সঙ্গে সংযুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই সড়ক নির্মিত হলে শহরের অভ্যন্তরে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং তীর্থযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী আরও জানান, প্রকল্পের সব দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করে খুব শীঘ্রই ডিপিআর প্রস্তুতের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উদয়পুর শহরের যানবাহন ব্যবস্থার উন্নতির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, প্রস্তাবিত এই বাইপাস নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে উদয়পুর শহরের যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের পথ প্রশস্ত হবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top