News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর
Image

আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১ আগস্ট: শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, টিআর০১বিএন০৬৩১ নম্বরের একটি গাড়ি মলয়নগর দিক থেকে দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা চার যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পলাতক যুবকদের পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। পরে বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন।

তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে নেশাজাতীয় সামগ্রী পাচারের কার্যকলাপ চলছে। তাঁদের দাবি, শনিবারের দুর্ঘটনার পেছনেও কোনও অন্য কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত, পলাতক যুবকদের দ্রুত শনাক্তকরণ এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Releated Posts

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026

যোগমায়া কালীবাড়িতে মেগা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্ত দিলেন ৬১ জন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১ আগস্ট: বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে শুক্রবার এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। যোগমায়া কালীবাড়ির উদ্যোগে এবং…

ByByNews Desk Aug 1, 2026

Leave a Reply

Scroll to Top