ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। রাজ্য সেরা ক্রিকেটারদের সংবর্ধনা জানালো উদয়পুরের কে বি আই মর্ণিং কোচিং সেন্টার। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে। কে বি আই মাঠে ভবিষ্যতের তারকা বর্তমানে খুদে ক্রিকেটাদের উৎসাহিত করার লক্ষ্যে এদিন তাদের সামনেই সংবর্ধিত করা হয় বর্তমানে মহকুমার সেরা তথা সিনিয়র ক্রিকেটারদের। প্রায় ৫ বছর পর রাজ্য সেরা হয় গোমতি জেলার ওই মহকুমা। মহকুমা ক্রিকেট সংস্থা থেকে এখনও সংবর্ধিত করা না হলেও কে বি আই মর্ণিংয়ের ওই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটাররা। এর আগে এদিন সকালে মহকুমার জুনিয়র স্তরের সেরা ক্রিকেটারদের নিয়ে হয় প্রস্তুতি ম্যাচ। তাতে কে বি আই ব্লু এবং ইয়েলু দলের ম্যাচটি টাই হয়। সকালে টসে জয়লাভ করে কে বি আই হলুদ ১২০ রান করে। দলের পক্ষে জিৎ সূত্রধর ৩১ এবং বিপ্রজিৎ দাস ২১ রান করে। ব্লু দলের পক্ষে শ্রীমন দেবনাথ ৩ টি, সাগর দেবনাথ, দ্বীপরাজ দাস এবং সাহিন পোদ্দার ২ টি করে উইকেট পায়। জবাবে খেলতে নেমে কে ইব আই ব্লু দল ১২০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শ্রীমন দেবনাথ ৪১ এবং শুভম দেবনাথ ১০ রান করে। হলুদ দলের পক্ষে সুরজিৎ দেবনাথ, বীরজিৎ দাস এবং দেবোজিৎ শর্মা ২ টি করে উইকেট দখল করে। সেন্টারের আহ্বায়ক শিবশঙ্কর দেবনাথ বলেন,”রাজ্য সেরা করে মহকুমার ক্রিকেটকে আরেকধাপ এগিয়ে দিলো বর্তমান তারকা ক্রিকেটাররা। আগামীদিনেও যাতে জয়ের ধারাবাহিকতা বজায় থাকে এবং নতুন প্রজন্ম যাতে মহকুমার সেরা ক্রিকেটারদের সংস্পর্ষে আসতে পারে তার জন্যই ওই উদ্যোগ”। শেষে মাঠেই হয় মধ্যান্নভোজ। উপস্থিত ছিলেন খুদে ক্রিকেটারদের অভিভাবকরাও।

রাজ্য সেরা ক্রিকেটাররা সংবর্ধিত উদয়পুরে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















