News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরের ইমফলে জঙ্গি সংগঠন সোরেপা ক্যাডার গ্রেফতার
Image

মণিপুরের ইমফলে জঙ্গি সংগঠন সোরেপা ক্যাডার গ্রেফতার

ইমফল, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের ইমফল জেলায় জঙ্গি সংগঠন সোরেপা-র এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের এক দল নিয়ে আসাম রাইফেলসের কেইথেলমানবি ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে এই ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার বেলা সোয়া একটা নাগাদ এক প্রেস বিবৃতি জারি করে আসাম রাইফেলস-এর কেইথেলমানবি ব্যাটালিয়ন জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি পুলিশের সাথে যৌথ অভিযানে মণিপুরের ইমফল পূর্ব জেলার আহলুপ থংখং গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন সোরেপা-এর একজন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে ধৃত জঙ্গি ক্যাডারের নাম-ধাম খোলসা তারা করতে অপারগ বলে জানানো হয়েছে।

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top