News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বিজেপি ও সিপিএমের সংঘর্ষে আহত ছয়, গণহারে বাইক ভাঙচুর ও অগ্ণিসংযোগ
Image

খোয়াইয়ে বিজেপি ও সিপিএমের সংঘর্ষে আহত ছয়, গণহারে বাইক ভাঙচুর ও অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই শাসক এবং বিরোধীপক্ষের মধ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে৷ প্রচারে বাধা , প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া সহ নানা অবাঞ্ছিত ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ সোনাতলা গ্রামে বিরোধী দলের প্রচারে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ তাতে উভয় পক্ষের ন্যূনতম ৬ জন আহত হয়েছেন৷ ঘটনার বিবরণে জানা যায় শাসক দলের কিছু লোকজন নিয়ম নীতি লংঘন করে আশ্চর্যজনকভাবে বিরোধী দল সিপিআইএমের প্রচারে বাধা দেয়৷ তাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সিপিআইএম ৷ তখন ঐ দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ জন৷ ঘটনা খোয়াই বিধানসভা কেন্দ্রের সোনাতলা বাজারে৷
সি পি আই এম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষে আহত ছয়৷ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ ছয়টি বাইক ভাঙচুর ও একটি বাইক অগ্ণিদগ্দ করে দুর্বৃত্তরা৷ ঘটনায় খোয়াই বিধানসভা কেন্দ্রের সোনাতলা বাজারে পরিস্থিতি থমথমে৷ ব্যাপক সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়ন করা হয়েছে ঘটনাস্থলে৷ ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের সোনাতলা বাজারে সি পি আই এম দলের একটি পথসভার ছিল৷ সেই পথসভায় একাধিক নেতৃত্ব বক্তব্য রেখেছেন৷ পথসভা শেষ পর্যায়ে একাধিক যুবক পথ সভায় অংশগ্রহণকারীদেরক্ অশ্লিল ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ৷ তার পরেই শুরু হয় পথসভায় অংশগ্রহণকারী বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেস দলের লোকদের সাথে অপর একদল যুবকের মধ্যে প্রথমে বাক বিতন্ডা৷ পরবর্তী সময় রক্তাক্ত সংঘর্ষের রূপ নেয়৷ মুহূর্তের মধ্যে এলাকা শুনশান হয়ে যায়৷ উত্তেজিত যুবকরা এলোপাতাড়ি মারধর শুরু করে৷ যুবকদের এলোপাথাড়ি আক্রমণে রক্তাক্ত জখম হয় মোট ছয় জন৷ এই ৬ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বাকি চারজন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এলাকার পরিস্থিতি থমথমে৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে৷ আক্রমণে ছয়টি বাইক ভাঙচুর হয়৷ একটি বাইক অগ্ণিদগ্দ হয়৷ আহত ৬ জন হল জগৎজ্যোতি দাস, চানু দাস, বিপুল সাহা, অলক পাল, সুখেন দাস ও খোকন রায়৷ সুখেন দাস ও খোকন রায়কে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top