News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলের কিল্লা ম্যাচ ড্র
Image

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলের কিল্লা ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। খেলতে এলো না তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুল। ফলে ওয়াকওভার পেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। এবং খেতাবের দৌড়ে আরেক কদম এগিয়ে গেলো শুভেনজিৎ সিনহার মেয়েরা। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার বিকেলে দুদল মুখোমুখি হওয়ার কথা ছিলো। স্পোর্টস স্কুলের ফুটবলাররা নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত থাকলেও দেখা মিললো না হোলিক্রশ স্কুলের ফুটবলারদের। রেফারি বিপ্লব সিনহা দীর্ঘ সময় অপেক্ষা করে স্পোর্টস স্কুলকে বিজয়ী ঘোষনা করে মাঠ ছাড়ে। এর আগে দিনের প্রথম ম্যাচে কিল্লা মর্ণিং ক্লাবের মুখোমুখি হবে মাইথুলংবাড়ি স্কুল। ম্যাচে পয়েন্ট ভাগ হয়। দুদলই গেলো করার মতো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় কোনও দলের ফুটবলাররাই বিপক্ষের জাল নাড়াতে পারেনি। খেলা পরিচালনা করেন চিরঞ্জীৎ দেববর্মা। প্রসঙ্গত:‌ ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে ওই আসর।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top