News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে বাম কংগ্রেসের প্রচার সজ্জা পুড়িয়ে দিল দুসৃকতিরা
Image

বিশ্রামগঞ্জে বাম কংগ্রেসের প্রচার সজ্জা পুড়িয়ে দিল দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ বিশ্রামগঞ্জ জোড়পুকুরে বাম ও কংগ্রেসের সমস্ত দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষৃকতিকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷বিশ্রামগঞ্জের জোরপুকুর এলাকায়  সিপিআইএম ও কংগ্রেসের সমস্ত দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে পুকুরে, নর্দমায়,মন গাছের উপর ফেলে দিয়েছে দুষৃকতিকারীরা৷ ঘটনা শনিবার গভীর রাতে৷ রবিবার সকালে  ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন কংগ্রেস ও  সিপিআইএম কর্মীরা৷ জানাযায় ১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম ও কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী অশোক দেববর্মাকে ১৬ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করার লক্ষ্যে বিশ্রামগঞ্জ জোরপুকুর এলাকায় রবিবার এক সভার আয়োজন করা হয়৷ সেই লক্ষ্যে এলাকায় কংগ্রেস ও সিপিআইএম কর্মীরা তাদের দলীয় পতাকা দিয়ে এলাকা সাজিয়ে তুলেছিলেন৷ কিন্তু শনিবার  গভীর রাতে কংগ্রেস ও সিপিআইএমের দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে, নর্দমায়,মন গাছের উপর, পুকুরে ফেলে দিয়েছে দুষৃকতিকারীরা৷ রবিবার সকাল সাতটা ৩০ মিনিটে ঘটনাটি জানাজানি হতেই ছুটে আসেন বাম ও কংগ্রেস কর্মীরা৷  খবর দেয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷ এনিয়ে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top