News Flash

  • Home
  • খেলা
  • মাহিন চৌধুরীর অলরাউন্ড পারফরম্যান্স সুপারের ম্যাচ ড্র : লিড এনএসআরসিসি-র
Image

মাহিন চৌধুরীর অলরাউন্ড পারফরম্যান্স সুপারের ম্যাচ ড্র : লিড এনএসআরসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। জিবি প্লে সেন্টার ও এনএসআরসিসি’র দুদিনের ম্যাচও ড্র-তে শেষ হয়েছে। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ায় অতিরিক্ত পয়েন্ট এসেছে এনএসআরসিসি’র পকেটে। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোরের দুদিনের ম্যাচে শনিবার জিবি প্লে সেন্টারের সংগৃহীত প্রথম ইনিংসের ১৬৯ রানের জবাবে এনএসআরসিসি দিনের খেলা শেষে এক উইকেটে ৬৬ রানে থেমেছিল। আজ, রবিবার খেলার অন্তিম দিনে এনএসআরসিসি ১৩২ রান যোগ করে তাদের প্রথম ইনিংস ১৯৮ রানে শেষ করে। জিবি প্লে সেন্টার ৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করলেও দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময় ৩৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দুদিনের ম্যাচে এনএসআরসিসি’র মাহিন চৌধুরী দুর্দান্ত সাফল্য পেয়েছে। ব্যক্তিগত ৬০ রান এবং বোলিংয়ে ২৪ রানে পাঁচটি উইকেট দখলের সুবাদে মাহিন প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া জিবি প্লে সেন্টারের উজ্জয়ন বর্মনের অপরাজিত ৪৮ রান এবং ড্যানিয়েল চক্রবর্তী ও ঋতুরাজ ঘোষের তিনটি করে উইকেট দখল উল্লেখ করার মতো। সংক্ষিপ্ত স্কোর: জিবি প্লে সেন্টার প্রথম ইনিংসে ১৬৯ রান, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৮৫ রান। এনএসআরসিসি প্রথম ইনিংসে ১৯৮ রান।

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top