News Flash

  • Home
  • দিনের খবর
  • আগ্রায় ৩২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার
Image

আগ্রায় ৩২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

আগ্রা, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : সিকান্দ্রা থানার পুলিশ রবিবার আগ্রা জেলার আবাস বিকাশ কলোনীর খালি জমিতে অবৈধভাবে বসবাসকারী ৩২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। তারা সবাই পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে বিহার হয়ে আগ্রায় প্রবেশ করেছিল। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আবাস বিকাশ কলোনির সেক্টর-১৪-এর খালি জমিতে কয়েকজন বাংলাদেশি ঝুপড়িতে বসবাস করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৩২ বাংলাদেশিকে আটক করে। এর মধ্যে ১৫ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছে। তল্লাশির সময় পুলিশ তাদের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট, ভিসা সহ আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করে। বিহার থেকে আসার সময় একজন ঠিকাদারকে ১৫ থেকে ২০ হাজার টাকা দেওয়ার বিষয়টিও সামনে আসছে। বর্তমানে পুলিশ এসব বিষয় তদন্ত করছে।

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top