News Flash

  • Home
  • প্রধান খবর
  • বানারহাটে হাতির হামলায় মৃত্যু একই পরিবারের ২ জনের
Image

বানারহাটে হাতির হামলায় মৃত্যু একই পরিবারের ২ জনের

নাগরাকাটা, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : জলপাইগুড়ির বানারহাটে সিবচু বিটের জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের দু জনের। তাঁরা সম্পর্কে জেঠিমা ও ভাইঝি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিমা মাহালি ও অনিতা মাহালি। এর দুজনেই হিলা চা বাগানের ফ্যাক্টরি লাগোয়া দুই নম্বর শ্রমিক মহল্লার বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর নিমার বয়স ২৯। অন্যদিকে অনিতার বয়স ১৮। শনিবার এর দুজনেই সিবচু বিটের জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হামলার শিকার হন। সেদিনই সন্ধ্যায় নিমা-র নিথর দেহ উদ্ধার হয়। রবিবার সকালে উদ্ধার করা হয় অনিতার দেহ। এদিনই ময়না তদন্তের পর সন্ধ্যায় শেষ কৃত্য সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা হিলা চা বাগানে। বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, অত্যন্ত দূর্ভাগ্যজনক ঘটনা।

সংশ্লিষ্ট পরিবার সূত্রেই জানা গেছে, স্থানীয় আরও কয়েক জনের সঙ্গে ওই দুজনও শনিবার বাগান লাগোয়া জঙ্গলের ধারে শাক পাতা কুঁড়োতে গিয়েছিলেন। তখনই একটি হাতি তাঁদের দিকে তেড়ে আসে। অন্যরা পালাতে সক্ষম হলেও নিমা ও অনিতা পারেন নি। তাঁরা হাতির সামনে পড়ে যান। ঘটনাস্থলেই গজরাজের হামলায় দুজনের মৃত্যু হয়। শনিবার পুলিশ, বন দপ্তর ও স্থানীয়রা মিলে এক জনের দেহ উদ্ধার করতে সক্ষম হয়। সন্ধ্যে ঘনিয়ে আসায় অপরজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top