News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতির প্রতিবাদে হেমতাবাদ বিক্ষোভ মতুয়াদের
Image

হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতির প্রতিবাদে হেমতাবাদ বিক্ষোভ মতুয়াদের

হেমতাবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতভাবে উচ্চারণ করার প্রতিবাদে উত্তর দিনাজপুরে বিক্ষোভ মতুয়াদের । শনিবার টুঙ্গিদিঘি ও হেমতাবাদে বিক্ষোভ দেখান তাঁরা। মতুয়া মহাসংঘের প্রচুর সদস্য মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলের পাশাপাশি কিছুক্ষণের জন্য রাজ্যসড়ক অবরোধ করা হয়।

গত ৩১ জানুয়ারি মালদার প্রসাশনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতুয়া ধর্মদর্শনের প্রাণপুরুষ যুগাবতার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করার অভিযোগ তুলে জেলায় জেলায় আন্দোলনে নেমেছে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষেরা। শবিবার টুঙ্গিদিঘি ও হেমতাবাদে বিক্ষোভ দেখান তাঁরা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে এই ইস্যুকে সামনে রেখে হেমতাবাদ সদরে একটি বিক্ষোভ মিছিল পরিক্রমা করে। মতুয়া মহাসংঘের প্রচুর সদস্য মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলের পাশাপাশি কিছুক্ষণের জন্য রাজ্যসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের হেমতাবাদ ব্লক সভাপতি অশোক বিশ্বাস, বিপ্লব সরকার, মনোরঞ্জন হালদার সহ অন্যান্যরা। এদিন টুঙ্গিদিঘিতে মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাবুলাল বালার নেতৃত্বে বিক্ষোভ দেখান মতুয়ারা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top