News Flash

  • Home
  • বিদেশ
  • আবারও খোঁজ মিলল চিনা স্পাই বেলুনের, এবার লাতিন আমেরিকায়
Image

আবারও খোঁজ মিলল চিনা স্পাই বেলুনের, এবার লাতিন আমেরিকায়

ওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি (হি.স.): আবারও খোঁজ মিলল চিনা স্পাই বেলুনের! মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র তরফে জানানো হয়েছে, লাতিন আমেরিকার কোনও অংশে এই স্পাই বেলুনেটির খোঁজ পাওয়া গিয়েছে। যদিও মহাদেশের নির্দিষ্ট কোন অংশে এটির খোঁজ মিলেছে তা স্পষ্ট করেনি পেন্টাগন। ইতিপূর্বে আমেরিকার মন্টানা এয়ারবেসের কাছে আকাশে উড়তে দেখা গিয়েছিল এমনই এক রহস্যজনক বেলুন। যেটিকে ভূলবশত আমেরিকায় চলে যাওয়া এয়ারশিপ বলে দাবি করেছিল চীন। সেই সাফাইকে গুরুত্ব দেয়নি আমেরিকা। তাদের অভিযোগ, আমেরিকার উপর নজরদারি চালানোর উদ্দেশ্যেই ওই স্পাই বেলুন পাঠিয়েছিল বেজিং। সাধারণ মানুষের প্রাণহানির ভয়ে সেই বেলুনটিকে গুলি করে নামানো হয়নি বলে জানিয়েছিল মার্কিন প্রশাসন। তবে আবারও একইরকম স্পাই বেলুন দেখা দেওয়ার অভিযোগে আমেরিকা ও চিনের মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। নজরদারির অভিযোগ সরাসরি নাকোচ করেছে বেজিং। তবে নিজেদের অবস্থানে অনড় আমেরিকা। এমনকি স্পাই বেলুনের জেরে মার্কিন সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন নিজের বেজিং সফর বাতিল করেছেন।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top