News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে অনুর্ধ-১৩ ক্রিকেটে ধম্মদীপাকে হারিয়ে ইয়ুথ ওয়েলফেয়ার চ্যাম্পিয়ন
Image

সাব্রুমে অনুর্ধ-১৩ ক্রিকেটে ধম্মদীপাকে হারিয়ে ইয়ুথ ওয়েলফেয়ার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি চ্যাম্পিয়ন হয়েছে। সাব্রুমে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট ফাইনালে ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি ছয় উইকেটের ব্যবধানে ধম্মদীপা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। লীগ পর্যায়ে এবং সেমিফাইনালের মতো ধম্মদীপা ফাইনালে তেমন নৈপুণ্য দেখাতে পারেনি বলে রানার্স খেতাবেই এবার সন্তোষ্ট থাকতে হয়েছে। খেতাবি লড়াই আজ, শুক্রবার ছিল ব্রজেন্দ্র নগর স্কুল মাঠে। সকাল দশটায় ম্যাচ শুরুতে ধম্মদীপা স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ম্যাচ শুরুতে কিছুটা দেরি হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ৩৮ করা হয়। তবুও ধম্মদীপা স্কুল দল ২৭ ওভার ১ বল খেলে ৭০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাইজাং চাকমার ২৩ রান সর্বাধিক ছিল। ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি মরন লোধ ২২ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নিয়ে ধম্মদীপার ভীত নাড়িয়ে দেয়। এছাড়া, প্রসেনজিৎ দেবনাথ ৬ রানে এবং আকাশ দেবনাথ ১৪ রানের বিনিময়ে দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি ২১.৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শ্রাবণ দেবনাথ ১৮ রান সংগ্রহ করে আউট হলেও সুরজ দাস অপরাজিত ভূমিকায় ৩৫ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। সুরজ ৩৯ টি বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৫ রানে অপরাজিত থাকে। চ্যাম্পিয়ন খেতাব জয়ী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির অলরাউন্ডার মরন লোধ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top