News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র প্লেট গ্রুপ ক্রিকেট ফাইনালে আজ মোহনপুর-সাব্রুম
Image

রাজ্য সিনিয়র প্লেট গ্রুপ ক্রিকেট ফাইনালে আজ মোহনপুর-সাব্রুম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। আগামী মরশুমে প্লেট গ্রুপ থেকে কোন্ মহকুমা এলিট গ্রুপে খেলার ছাড়পত্র পাবে তা নির্ধারন আগামীকাল। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের খেতাব নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হবে মোহনপুর মহকুমা এবং সাব্রুম মহকুমা। মেলাঘরের শহীদ কাজল ময়দানে হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে মূলতঃ লড়াই হবে দুই স্পিনারের মধ্যেই। সাব্রুম তাকিয়ে থাকবে মতি ত্রিপুরার দিকে, অপরদিকে মোহনপুর তাকিয়ে থাকবে সুভাষ চক্রবর্তীর দিকে। ওই দুজনের ভেলকির উপরই নির্ভর করবে কোন মহকুমা খেতাব জয় করবে। দুদলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবে মোহনপুর মাঠে নামলেও বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সাব্রুমের ক্রিকেটাররা। প্রায় ৬ বছর পর এলিটে খেলার সুযোগ সাব্রুম মহকুমার ক্রিকেটারদের সামনে। ওই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না রণজিৎ দেববর্মা-‌রা। এদিন বিকেলে উদয়পুরের কে বি আই মাঠে অনুশীলন সেরে নেন সাব্রুমের ক্রিকেটাররা। মহকুমা ছাড়ার আগে সংস্থার সচিব বিজয় গন চৌধুরি দীর্ঘক্ষণ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন। এলিটে খেলার সুযোগ যাতে কোনও ভাবেই হাতছাড়া না হয় এর পরামর্শ দেন। পাশাপাশি সকলকেই নিজেদের সেরা খেলাটা মাঠে নিংড়ে দেওয়ার উপদেশ দেন। জানা গেছে, ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার জন্য সচিব ঘোষনা দেন, চ্যাম্পিয়ন হয়ে মহকুমায় ফিরলেই গোটা দলকে সংবর্ধনা দেওয়া হবে।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top