News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : সুপার লিগে জয়ের হ্যাটট্রিক করে বি.কে নগর স্পোর্টস সেরা
Image

আমবাসায় ক্রিকেট : সুপার লিগে জয়ের হ্যাটট্রিক করে বি.কে নগর স্পোর্টস সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। সুপার লিগেও জয়ের হ্যাটট্রিক বি.কে নগর স্পোর্টস-এর। আমবাসা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ সুপার লীগের খেলা আজ শেষ হয়েছে। সুপার লিগের অন্তিম ম্যাচে বি.কে নগর স্পোর্টস ৩০ রানের ব্যবধানে সংহতি সামাজিক সংস্থাকে পরাজিত করেছে। সুপার লিগে প্রথম ম্যাচে যুবসমাজ ক্লাব এবং দ্বিতীয় ম্যাচে নব দিগন্ত ক্লাবকে পরাজিত করার পর আজ সংহতি সামাজিক সংস্থাকে হারানোর মধ্য দিয়ে বি.কে নগর স্পোর্টস শ্রেষ্ঠত্বের নজির রেখেছে। খেলা ছিল দশমীঘাট গ্রাউন্ডে। বেলা ১১টায় ম্যাচ শুরুতে টস জিতে সংহতি সামাজিক সংস্থা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বি.কে. নগর স্পোর্টস প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েও তেমন রান সংগ্রহ করতে পারেনি। ২১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ধ্রুবজিৎ দেবনাথ সর্বাধিক ১০ রান পায়। অতিরিক্ত ২৭ রান না পেলে তাদের স্কোর অনেকটা নিম্নমানের হতো। সংহতি সামাজিক সংস্থার অধিনায়ক অভিজিৎ মোদক ও সম্রাট পাল তিনটি করে এবং রক্তিম শর্মা দুটি উইকেট পেয়েছে। সংহতি সামাজিক সংস্থা জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ১৯.৩ ওভার খেলে মাত্র ৪৯ সংগ্রহ করেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অতিরিক্ত ২২ রান তাদের স্কোরে বেশ যোগান দিলেও দুই অঙ্কের স্কোর কেউ করতে পারেনি। বি.কে নগর স্পোর্টসের অভিষেক দাস ও কৌশিক বণিক তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া, সোহেল চৌধুরী, রাজবীর সিং ও ধ্রুবজিৎ দেবনাথ পেয়েছে একটি করে উইকেট। বিজয়ী দলের অধিনায়ক অভিষেক দাস প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top