News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের আসন রফা চূড়ান্ত, উভয় দলের অতিরিক্ত প্রার্থী প্রত্যাহার
Image

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের আসন রফা চূড়ান্ত, উভয় দলের অতিরিক্ত প্রার্থী প্রত্যাহার

আগরতলা, ২ ফেব্রুয়ারি(হি. স.) : দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ত্রিপুরায় বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন রফা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে। শর্ত মেনে আজ সিপিএম ১৩টি এবং কংগ্রেস ৩টি আসনে প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছে। ফলে, আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ৪৬টি এবং কংগ্রেস ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী রয়েছেন একজন।  

এ-বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এক বিবৃতিতে জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকারের অবসানে, গনতন্ত্র পুনুরুদ্ধারে এবং সাম্প্রদায়িক শক্তির বিনাশে কংগ্রেস ও বামফ্রন্ট আসন সমঝোতা করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত উভয় দলই যথাযথ মর্যাদার সহিত পালন করেছে। আজ কংগ্রেস অতিরিক্ত তিনটি আসন ও বামফ্রন্ট অতিরিক্ত ১৩টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে ত্রিপুরাবাসীকে বিজেপি-র অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।তিনি এই ঐক্যবদ্ধ লড়াইকে স্বার্থক রূপ দেওয়ার জন্য ত্রিপুরার সমস্ত অংশের কংগ্রেস নেতা কর্মীদের কাছে সমর্থনের আবেদন জানিয়েছেন। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন রাখেন তিনি।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top