News Flash

  • Home
  • বিদেশ
  • ফের জঙ্গি হামলা পাকিস্তানে, মসজিদের পর এবার নিশানায় থানা
Image

ফের জঙ্গি হামলা পাকিস্তানে, মসজিদের পর এবার নিশানায় থানা

লাহোর, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ফের জঙ্গি হামলা পাকিস্তানে। মসজিদের পর এবার থানায় হামলা চালাল জঙ্গিরা। পঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালি জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ২০-২৫ জন জঙ্গি মিয়াঁওয়ালি থানা ঘিরে ফেলে। এরপর থানায় ঢুকে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আচমকা এই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়লেও পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পাল্টা জবাব দেয় তারা। দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে। পাল্টা আক্রমণের মুখে পড়ে থানা ছেড়ে পালায় জঙ্গিরা। পঞ্জাব পুলিশের জানানো হয়েছে, জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। তাদের যোগ্য জবাব দিয়েছেন পুলিশকর্মীরা। পালটা গুলিতে বেশ কয়েক জন জঙ্গি আহত হয়েছে। তবে কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। পাক পুলিশের তদন্তে উঠে এসেছে, কাউকে বার্তা দিতে নয়, বদলা নিতেই পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জঙ্গিবিরোধী কার্যকলাপ চালানো পুলিশের মনোবল ভেঙে দেওয়াই এই হামলার উদ্দেশ্য ছিল বলে মনে করছে পেশোয়ার পুলিশ।

Releated Posts

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিহত অন্তত ৩২, আহত ৭০০-র বেশি; জরুরি অবস্থা জারি

কারাকাস, ২৫ জুন (আইএএনএস): পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হলো দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সরকারি হিসাবে এখন পর্যন্ত…

ByByNews Desk Jun 25, 2026

শিশু ও স্কুলে হামলা মানবতার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ, জবাবদিহির দাবি ভারতের

জাতিসংঘ, ২৫ জুন (আইএএনএস): সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত…

ByByNews Desk Jun 25, 2026

জ্বালানির দাম নিয়ে তেল সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

ওয়াশিংটন, ২৫ জুন (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের বড় বড় তেল সংস্থাগুলি ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top