News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী
Image

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা। আজ সচিবালয়ে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে ক্যাব পরিষেবা বাস্তবায়ন ও পরিবহণ দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আলোচনায় অংশ নিয়ে পরিবহণ ও পর্যটন মন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম বিমান বন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেল স্টেশনে ক্যাব পরিষেবা চালু হলে রাজ্য ও বহিঃরাজ্য থেকে আগত যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।

তিনি বলেন, ক্যাব পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকার তা বরদাস্ত করবে না। এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন অটোরিক্সা সংঘের পক্ষ থেকে ভাড়ার রেট চার্ট গ্রহণ করা হবে। সরকার তাদের প্রস্তাব বিবেচনা করে একটা সমন্বয়ের মধ্যে রেট চার্ট ঠিক করবে। কোনও অবস্থাতেই অতিরিক্ত ভাড়া বিবেচিত হবে না।

সভায় পরিবহন মন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষের চাহিদা অনুসারেই পরিবহণের ক্ষেত্রে সরকার সুন্দর একটা ব্যবস্থা প্রণয়ন করতে চায়। তিনি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেককেই পুরাতন পদ্ধতি বাদ দিয়ে নতুন পদ্ধতির সাথে যুক্ত হওয়া দরকার। কারণ বর্তমান যুগ হলো ডিজিটাইজেশনের যুগ। এবিষয়ে মন্ত্রী প্রতিটি শ্রমিক সংঘের পক্ষ থেকে সহযোগিতার আহ্বান জানান। সভায় উপস্থিত অটোরিক্সা সংঘের পক্ষ থেকে এবিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় পরিবহণ মন্ত্রী আরও বলেন, অমৃত ভারত স্টেশনগুলিতে সমস্ত আধুনিক ব্যবস্থা রাখার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। তিনি যোগেন্দ্রনগর রেল স্টেশনে অত্যাধুনিক সিসি ক্যামেরা চালু করার প্রতি গুরুত্ব আরোপ করেন। সভায় অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনের আধিকারিকগণ, পরিবহণ ও আরক্ষা দপ্তরের আধিকারিকগণ, নাগেরজলা, বাধারঘাট, যোগেন্দ্রনগর অটোরিক্সা ও ইলেক্ট্রিক অটো শ্রমিক সংঘ, অন্যান্য শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ এবং ওরা রাইড, ওবের ও নীলজ্যোতি ট্র্যাভেলসের প্রতিনিধিগণ।

———-

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

৫ সেপ্টেম্বর থেকে পশ্চিম ত্রিপুরা জেলায়ও এসআইআর কর্মসূচি শুরু হবে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলায়ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর থেকে…

ByByReshmi Debnath Aug 28, 2026

আখাউড়া চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৮ আগস্ট: রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 28, 2026

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করল সিপাহীজলা দক্ষিণ মহিলা মোর্চা

আগরতলা, ২৮ আগস্ট: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

Leave a Reply

Scroll to Top