News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির প্রচার সজ্জা নষ্টের অভিযোগে বাগমায় সড়ক অবরোধ
Image

বিজেপির প্রচার সজ্জা নষ্টের অভিযোগে বাগমায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ শাসক দল বিজেপির প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ নিয়ে গোমতী জেলার উদয়পুর এর ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর ব্রিজের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শাসক দল বিজেপির কর্মী সমর্থকরা৷ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গভীর রাতে রাজনগর এলাকায় শাসক দল বিজেপি ফ্লেগ ফেস্টুন ফেলে দেয় দুষৃকতিরা৷ বিজেপি নেতৃত্বদের অভিযোগ এটা সিপিআইএম এবং কংগ্রেসের কাজ৷ আর তাই এই অভিযোগ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শাসক দলের কর্মীরা৷ বিজেপি কর্মীরা জানান এই ঘটনা নিয়ে উদয়পুর মহকুমা  পুলিশ আধিকারিককে অবগত করলেও মহকুমা পুলিশ আধিকারিক দোষীদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে কোন সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি৷ তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে বসে পড়লেন বিজেপি কর্মীরা৷ অতি সত্বর দোষীদের চিহ্ণিত করে শাস্তি প্রদান করার দাবি জানান তারা৷ এই পথ অবরোধের ফলে দুদিকে অনেক ছোট বড় গাড়ি আটকে পড়ে৷ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ ছেড়ে দেন বিজেপি কর্মীরা৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top