News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিরাচরিত ‘বই খাতা’ নয়, এবারও ট্যাব থেকেই বাজেট বক্তৃতা নির্মলার
Image

চিরাচরিত ‘বই খাতা’ নয়, এবারও ট্যাব থেকেই বাজেট বক্তৃতা নির্মলার

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): চিরাচরিত ‘বই খাতা’ নয়, এবারও ট্যাব থেকেই বাজেট ভাষণ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ নিয়ে পঞ্চমবার সাধারণ বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। করোনা-আবহে ২০২১ সালে প্রথমবার পেপারলেস বাজেট পেশ করেছিলেন তিনি। চিরাচরিত প্রথা ভেঙে ‘বহি-খাতা’-র বদলে সংসদে হাজির হয়েছিলেন ট্যাব নিয়ে। ২০২২ সালেও ট্যাব থেকেই বাজেট ভাষণ দিয়েছিলেন তিনি। এবারও অন্যথা হল না, বুধবার নির্মলা ‘বহি-খাতা’র পরিবর্তে ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করলেন।

বুধবার সকালে নিজ বাসভবন থেকে সর্বপ্রথম অর্থমন্ত্রকে পৌঁছন নির্মলা, এরপর হাতে ট্যাব নিয়ে তিনি সোজা চলে যান রাষ্ট্রপতি ভবনে। নির্মলার সঙ্গেই রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ ভগবত কিষাণরাও কারাদ, পঙ্কজ চৌধুরী এবং অর্থমন্ত্রকের শীর্ষ কর্তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর নির্মলা পৌঁছন সংসদে। সংসদে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়, বাজেট পেশ হওয়ার আগে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top