News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা
Image

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে এগিয়ে রয়েছে ত্রিপুরা। ২০২৬-২৭ অর্থবর্ষে কেন্দ্রীয় বরাদ্দের বিপরীতে ত্রিপুরাই সর্বোচ্চ হারে অর্থ ব্যয় করেছে।

ফুড সেক্রেটারিজ কনফারেন্সে উপস্থাপিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ত্রিপুরার জন্য ৩৯.৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ইতিমধ্যেই ১৭.১০ কোটি টাকা প্রকৃত ব্যয় হয়েছে। অর্থাৎ বরাদ্দকৃত অর্থের ৪২.৯ শতাংশ ব্যবহার করেছে রাজ্যটি।

উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মধ্যে মেঘালয়কে ৩২.৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ব্যয় হয়েছে ৩.২৯ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১০ শতাংশ। মণিপুরে ৩২.৭৭ কোটি টাকার বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২.৭৩ কোটি টাকা, অর্থাৎ ৮.৩ শতাংশ।

সিকিমে ৬.১৫ কোটি টাকার বরাদ্দের মধ্যে ০.৪১ কোটি টাকা ব্যয় হয়েছে। সেখানে অর্থ ব্যবহারের হার ৬.৭ শতাংশ। মিজোরামে ১১.৫০ কোটি টাকার বরাদ্দের মধ্যে ০.৭৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যা ৬.৫ শতাংশ।

অন্যদিকে, নাগাল্যান্ডে ২১.৩৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও এখনও পর্যন্ত কোনও অর্থ ব্যয় হয়নি। ফলে সেখানে বরাদ্দের বিপরীতে অর্থ ব্যবহারের হার শূন্য শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যের জন্য মোট ১৪৪.৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ত্রিপুরা সর্বোচ্চ ৪২.৯ শতাংশ অর্থ ব্যবহার করেছে। বিপরীতে নাগাল্যান্ড এখনও বরাদ্দকৃত অর্থের কোনও অংশ ব্যয় করতে পারেনি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top