News Flash

Image

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তিনটি গাড়ির সংঘর্ষকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ বিশালগড়ের দিক থেকে আসা টিআর০১এসি০৫০২ নম্বরে একটি অল্টো মারুতি গাড়ি দ্রুতগতিতে গিয়ে টিআর০৩জি১৬৪২ নম্বরের একটি মারুতি গাড়িকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর অল্টো গাড়িটির পিছনে থাকা একটি মারুতি ইকো গাড়িও দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির সঙ্গে ধাক্কা খায়।
সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহতদের উদ্ধার করে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করেন। খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

ওই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে যান চলাচল নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top