News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধারণ বাজেট ২০২৩-২৪ : মনমোহন, জেঠলিদের রেকর্ড ছুঁয়ে টানা পঞ্চমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন
Image

সাধারণ বাজেট ২০২৩-২৪ : মনমোহন, জেঠলিদের রেকর্ড ছুঁয়ে টানা পঞ্চমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার সাধারণ বাজেট ২০২৩-২৪ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । আর এরই সঙ্গে ষষ্ঠ অর্থমন্ত্রী হিসেবে টানা পঞ্চমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০১৯ সালে প্রথমবার বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। টানা পঞ্চমবার বাজেট পেশ করে মনমোহন সিং, অরুণ জেঠলি, পি চিদাম্বরমদের সঙ্গে একই আসনে বসলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

প্রথম মোদী সরকারে ২০১৪ থেকে ২০১৮ থেকে অরুণ জেঠলি বাজেট পেশ করেন সংসদে। ২০১৯ সালে প্রথমবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। ২০২৩ সালে নিজের পঞ্চম বাজেট পেশ করলেন সীতারামন। ২০১৯ সালে প্রথমবার বাজেট পেশ করে দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে রেকর্ড গড়েন নির্মলা । এর আগে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা হিসেবে বাজেট পেশ করেছিলেন । তবে এর আগে মহিলা অর্থমন্ত্রীর টানা পাঁচবার বাজেট পেশের রেকর্ড নেই। উল্লেখ্য, নির্মলা সীতারামানের আগে টানা পাঁচবার বাজেট পেশ করার নজির রয়েছে মনমোহন সিং, অরুণ জেঠলি, পি চিদাম্বরম, মোরারজি দেশাই এবং যশবন্ত সিনহার।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top