News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলসাগরে আক্রান্ত পাঁচ বিজেপি কর্মী, অভিযোগের তীর সিপিএমের দিকে
Image

কমলসাগরে আক্রান্ত পাঁচ বিজেপি কর্মী, অভিযোগের তীর সিপিএমের দিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ বুধবার সকালে কমলাসাগর বিধানসভা এলাকায় রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপে পাঁচ জন বিজেপি কর্মী আহত হয়েছেন৷ অভিযোগের তীর সিপিএমের দিকে৷ অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ সিপিএমের হামলায় আক্রান্ত ৫ বিজেপির কর্মী৷ ঘটনার বিবরনে জানা যায় বিজেপির প্রার্থী অন্তরা দেব সরকার বুধবার বিকালে কমলাসাগর পঞ্চায়েতে  যান৷ সেখানকার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি পরিচিত হন৷ সেই ঘটনার জের ধরে বুধবার সকালে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷ সিপিআইএম কর্মীরা বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন সেখান থেকে তুলে ফেলে দেয় বলে অভিযোগ৷ কেন ফ্ল্যাগ ফেস্টুন ফেলে দিচ্ছে জিজ্ঞাসা করতেই সিপিএম কর্মীরা দা লোহার রড ও  লাঠি দিয়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায়৷ পরবর্তী সময়  আহতদের  এলাকার জনগণ মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷  আহত হয় সমরেশ সরকার, বিশ্বজিৎ দাস, টুটন দেবনাথ, কিরণ সরকার,আকাশ মল্লিক৷ তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ পরবর্তী আহত সময়ে বিজেপি কর্মীরা মধুপুর থানায় ৯ জনের নামে লিখিতভাবে মামলা করেন৷ তাদের অভিযোগ এক ব্যক্তির গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে যায় সিপিএম কর্মীরা৷ কমলাসাগর এলাকায়  বর্তমানে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ যে কোন সময় বড় ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top