News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের মূল্য, মাথায় হাত মধ্যবিত্তের
Image

বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের মূল্য, মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): মূল্যবৃদ্ধিতে নতুন নতুন রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজ়েল। শুক্রবার ফের মহার্ঘ্য হল জ্বালানি তেলের দাম। দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৯-টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে, কলকাতায় ১০৯-টাকার গণ্ডি ছাড়িয়েছে পেট্রোলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে মুম্বই ও চেন্নাইতেও।

শুক্রবার দিল্লিতে ০.৩৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ফলে রাজধানীতে এদিন পেট্রোলের দাম ১০৮.৬৪ টাকায় পৌঁছেছে এবং ডিজেলও ০.৩৫ পয়সা বেড়ে ৯৭.৩৭ টাকা ছুঁয়েছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১৪.৪৭ টাকা ও ডিজেল ১০৫.৪৯ টাকা। কলকাতাও বেশি দূরে নেই। কলকাতায় শুক্রবার লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০৯.০২ টাকায় এবং ডিজেলের বর্ধিত দাম ১০০.৪৯ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৫.৪৩ টাকা ও ডিজেল ১০১.৫৯ টাকা। দেশে প্রতিদিন যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে, তাতে মাথায় হাত মধ্যবিত্তের। কমছে তো না, বরং লাগাতার বাড়ছে দুই জ্বালানি তেলের দাম।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top