News Flash

Image

শেয়ার বাজারে ধস, ১১৫৪ পয়েন্ট পড়ল সেনসেক্স

মুম্বই, ২৮ অক্টোবর (হি. স.) : বৃহস্পতিবার শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। ব্যাঙ্ক, পিএসইউ ব্যাঙ্ক, ফাইন্যান্স স্টক এবং ধাতুর স্টরে ভারী পতন দেখা যাচ্ছে। এদিন দিনের শেষে সেনসেক্স ১,০০০ পয়েন্টেরও বেশি পড়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ সেনসেক্স ৮৭৬ পয়েন্টের পতনের সঙ্গে ৬০,২৬৮-এর স্তরে লেনদেন করছিল এবং নিফটি ২৬৫ পয়েন্ট কমে ১৭,৯৪৩-এর স্তরে লেনদেন করছিল এবং নিফটি ২৬৫ পয়েন্ট কমে ১৭,৯৪৩-এর স্তরে লেনদেন করছিল। এদিন নিফটি ব্যাঙ্ক ২.৫১ শতাংশ, ফাইন্যান্স পরিষেবা ২.০৫ শতাংশ, PSU ব্যাঙ্ক ৩.৮৯ শতাংশ, রিয়েলটি ৩.১১ শতাংশ, মেটাল ২.৫৮ শতাংশ এবং এফএমসিজি ২.১৫ শতাংশ হ্রাস পেয়েছে। সেনসেক্স ২টো ৩৫ মিনিট নাগাদ ৯৫৩ পয়েন্ট নেমে ৬০,১৮৯-এর স্তরে লেনদেন করছিল। বৃহস্পতিবার দিনের শেষে সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৩টি স্টকেরই দর ব্যাপক ভাবে পড়েছে। এই বাজারেও ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এলএন্ডটি এবং আল্ট্রাটেক সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে।

অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আজ নিফটি সূচকও পতনের সঙ্গে লেনদেন করেছে। বৃহস্পতিবার নিফটির ৫০টি স্টকের মধ্যে, ৪০টি স্টকেরই দর ব্যাপক ভাবে পড়েছে। বৃহস্পতিবার দিনের শেষে সেনসেক্স ১.৮৯ শতাংশ বা ১১৫৪.৭৭ পয়েন্ট পড়ে ৫৯,৯৮৮.৫৬ পয়েন্টে বন্ধ হয়েছে। এদিকে আজ নিফটিও .২০ শতাংশ বা ৪০০.৭৫ পয়েন্ট পড়ে ১৭৮১০.২০ পয়েন্টে বন্ধ হয়েছে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top