News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা
Image

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি), আগরতলা কেন্দ্র। রবিবার সন্ধ্যায় জারি করা আবহাওয়া বুলেটিনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে।

পরবর্তী কয়েকদিনেও এই আবহাওয়ার ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় এক বা দুই জায়গায় ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা বেশি। অন্য জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে হাওয়াসহ বজ্রঝড় হতে পারে। এছাড়া, উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলবে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতে পারে, তবে এরপর তা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৩-৪ দিন স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top