News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের
Image

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রবিবার জিবি অভয়নগর রোডে, অভয়নগর ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে খালের পাড়ে বসবাস করে আসা বেশ কিছু পরিবারকে জায়গা খালি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে পরপর দুইবার নোটিশ দেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের উদ্যোগে কাটা খাল সংস্কারের কাজ শীঘ্রই শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে।

অভিযোগ, শুক্রবার মাইকিং করেও দ্রুত এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। তবে নোটিশপ্রাপ্ত বাসিন্দাদের দাবি, তাঁদের জন্য এখনও পর্যন্ত কোনও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, যা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা। বাসিন্দাদের অনেকেই জানান, তাঁরা মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন এবং সন্তানদের পড়াশোনা করাচ্ছেন। কেউ গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদের মুখে পড়ে তাঁদের জীবনে চরম সংকট তৈরি হয়েছে।

বিক্ষোভকারীদের প্রশ্ন, পুনর্বাসনের কোনও ব্যবস্থা ছাড়া তাঁরা কোথায় যাবেন। এই দাবিতে তাঁরা এদিন রাস্তা অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের হুঁশিয়ারি, পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা বাড়িঘর ছাড়বেন না। এমনকি প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত, তবুও ঘর ভাঙতে দেবেন না বলেও সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top