News Flash

Image

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।

তিনি বলেন, এডিসি নির্বাচনে জয়ী বিজেপির চারজন জনপ্রতিনিধি আপাতত শপথ গ্রহণ করছেন না। পরবর্তী সময়ে তারা শপথ নেবেন বলে জানানো হয়েছে। নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ জানাতেই এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

রেবতী ত্রিপুরা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। বিশেষ করে নির্বাচনী সময়ে নিয়মবহির্ভূতভাবে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, কোনও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বা পূর্ব ঘোষণা ছাড়াই গোপনে এই নিয়োগ সম্পন্ন হয়েছে, যা গুরুতর অনিয়মের ইঙ্গিত দেয়।

এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে বলেও জানান তিনি। এদিকে, বিজেপির এই বয়কট সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top