News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল
Image

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রবিবার সকাল ১০টা ৫৫ মিনিটে তাঁকে স্বাগত জানান এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন।

এরপর ঠিক সকাল ১১টায় শুরু হয় ‘মন কি বাত’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার এসপি, এডিএম, ডাইরেক্টর অব এডুকেশন, এসডিএম, বক্সনগর আরডি ব্লকের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল যশোদা ছেত্রী।

অনুষ্ঠান শেষে রাজ্যপাল বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে হালকা নাস্তা গ্রহণ করেন তিনি।

এরপর রাজ্যপাল বক্সনগরের বৌদ্ধ স্তূপ তথা রাজবাড়ি পরিদর্শনে যান। সেখানে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, তাঁর এই সফরে এলাকার পরিবেশ এবং বৌদ্ধ স্তূপের সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে।

Releated Posts

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

বাধারঘাট মন্ডলের উদ্যোগে ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্ব সম্প্রচার, শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৬ এপ্রিল: বাধারঘাট মন্ডলের উদ্যোগে ২৪ নং বুথে রবিবার সাড়ম্বরে প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর…

ByByReshmi Debnath Apr 26, 2026

পশ্চিমবঙ্গে ‘মন কি বাত’ শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উত্তর-পূর্বের বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

আগরতলা, ২৬ এপ্রিল:আজ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত -এর ১৩৩তম পর্ব শ্রবণ করলেন…

ByByReshmi Debnath Apr 26, 2026

জোড়াসাঁকোয় জনপ্লাবন, মন্ত্রী রতনলাল নাথের হুংকার: এ বার বিজেপির জয় সুনিশ্চিত

আগরতলা, ২৫ এপ্রিল: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এক বিশাল জনসমাবেশে…

ByByReshmi Debnath Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top