News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত
Image

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম পর্যটনকেন্দ্র ছবিমুড়ায় দেখা দেয় অশান্তি। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল তিপ্রা মথা দলের কিছু কর্মী-সমর্থক ছবিমুড়া পর্যটনকেন্দ্রের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, এডিসিতে তাঁদের দল ক্ষমতায় থাকায় এই পর্যটনকেন্দ্র তাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্রটির ভবিষ্যৎ এবং পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। উল্লেখ্য, ছবিমুড়া দীর্ঘদিন ধরে ত্রিপুরা পর্যটন দপ্তরের অধীনস্থ এবং এর পরিচালনার দায়িত্ব ছিল সহায়ক দলের সদস্যদের হাতে। সেই অনুযায়ী অমরপুর মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানেই কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে।

ঘটনার পর অমরপুর মহকুমা শাসক অনুপম চক্রবর্তী এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং রবিবার থেকে পর্যটকদের আসা-যাওয়া স্বাভাবিক হয়।
মহকুমা শাসক অনুপম চক্রবর্তী জানান, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় মহকুমা শাসকের কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া হবে, তার ভিত্তিতেই ভবিষ্যতে ছবিমুড়া পরিচালিত হবে বলে তিনি জানান।

এদিকে রবিবার পর্যটকরা ছবিমুড়া ঘুরতে এসে জানান, বর্তমানে প্রশাসন ও পুলিশের নজরদারিতে সবকিছু স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, পরিষেবায় নিযুক্ত সহায়ক দলের সদস্যরাও জানান, পর্যটকদের পরিষেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও একইভাবে পরিষেবা প্রদান করবেন।

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top