News Flash

  • Home
  • দিনের খবর
  • সর্ব ধর্ম সমন্বয়ে বিজয়া দশমী উদযাপন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

সর্ব ধর্ম সমন্বয়ে বিজয়া দশমী উদযাপন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ অক্টোবর (হি. স.) : সর্ব ধর্মের সমন্বয়ে বিজয়া দশমীর আনন্দ ভাগ করে নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই প্রথম ত্রিপুরায় সকল ধর্মের ধর্মগুরুদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয়া দশমী উদযাপিত হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবই প্রথমবারের মতো হিন্দু, মুসলীম, বৌদ্ধ, খ্রীস্টান, জৈন ধর্মাবলম্বীর প্রতিনিধি সহ ধর্মগুরুদের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেছেন। নানাহ বিষয় নিয়ে তাঁদের সাথে আলোচনা করেছেন, তাঁদের সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন।
বিজয়া দশমী উপলক্ষ্যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ভগিনি বিকে কবিতার সঙ্গে দেখা করে তাঁর সাথে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মিশন বিবেকনগরের পক্ষ থেকে স্বামী শুভঙ্করানন্দজী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন ও বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। অভয়নগরের বেনুবন বিহার থেকে ত্রিপুরা রাজ্য ভিক্ষু সঙ্ঘের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। তাঁদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়েছে।
ত্রিপুরা বাপ্টিস্ট খ্রীষ্টান ইউনিয়নের সাধারণ সম্পাদক রানতুয়া সাংমা, ত্রিপুরা কেথলিক চার্চ-র ফাদার অগিপাল বিজয়া দশমীতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন এবং তাঁদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে। মুখ্যমন্ত্রীর তাঁদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেছেন। গেদু মিয়া মসজিদের প্রধান মহম্মদ আব্দুল রহমান বিজয়া দশমীতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন এবং তাঁদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, উত্সব নানা জাতির মেলবন্ধনের সেতু হিসেবে পরিচিত। উতসবেই আমরা একে অপরের আরও কাছে আসার সুযোগ পেয়ে থাকি এবং বৈচিত্রের মধ্যে ঐক্যের ভাবনাকে আরও জাগিয়ে তুলতে সহায়তা করে।
আগরতলাস্থিত মহাবীর জৈন মন্দিরের প্রতিনিধি কনক জৈন মুখ্যমন্ত্রীর সাথে বিজয়া দশমী উপলক্ষ্যে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। শ্রীকৃষ্ণ মন্দিরের সম্পাদক নিরঞ্জন ঘোষ, স্বামী ধনঞ্জয় দাস ও কাঠিয়াবাবা মিশনের সম্পাদক ড. সুজিত রায়, ইসকনের প্রতিনিধি প্রেমসাগর প্রভু সিরডি সাইবাবা সেবা মন্দির ট্রাস্ট-র সম্পাদক পিএসএন রাজু, বনমালীপুর রামঠাকুর সেবামন্দিরের সম্পাদক স্বপন কুমার বণিক এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ বিহারের শ্রী নিশীথ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। মুখ্যমন্ত্রী তাঁদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top