News Flash

  • Home
  • খেলা
  • Sworn in as Chief Justice : ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কাল শপথ নেবেন ইন্দ্রজিত মোহান্তি, নতুন বিচারপতি নিযুক্তির বিজ্ঞপ্তিও জারি
Image

Sworn in as Chief Justice : ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কাল শপথ নেবেন ইন্দ্রজিত মোহান্তি, নতুন বিচারপতি নিযুক্তির বিজ্ঞপ্তিও জারি

আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি পদে ইন্দ্রজিত মোহান্তি আগামীকাল শপথ নেবেন। ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য্য আগামীকাল দুপুর ১টায় তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। এদিকে, আজ ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি এ এ কুরেশীকে ত্রিপুরা বারের তরফে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আজ কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রকের বিচার বিভাগ ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে টি এ গৌরের নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছে। তিনি তেলেঙ্গানা হাইকোর্ট থেকে ত্রিপুরা হাইকোর্টে বদলি হচ্ছেন।
প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী রাজস্থান হাইকোর্টে বদলি হয়েছেন।

তেমনি রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তি ত্রিপুরা হাইকোর্টের দায়িত্ব নিচ্ছেন। আজ ত্রিপুরা বার এসোসিয়েশন বিদায়ী প্রধান বিচারপতি এ এ কুরেশীকে সম্বর্ধনা দিয়েছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে, নতুন প্রধান বিচারপতি আগামীকাল দুপুর ১টায় রাজভবনের দরবার হলে শপথ নেবেন। এদিকে, কয়েকদিনের মধ্যে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির পূর্ণ বেঞ্চ হতে চলেছে। কারণ, একজন বিচারপতির শূন্য আসন পূর্ণ হতে চলেছে। রাষ্ট্রপতির অনুমতির পর আজ কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রকের বিচার বিভাগ ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি টি এ গৌরের নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছে। খুব শীঘ্রই তিনি ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন।

Releated Posts

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top