News Flash

Image

উৎসবের মরশুমে ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের

মুম্বই, ১১ অক্টোবর (হি. স.) : উৎসবের মরশুমে লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। সোমবার ফের দাম বাড়ল জ্বালানির। এই নিয়ে একটানা সাত দিন মূল্যবৃদ্ধি হল।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের মূল্য ১০৪ টাকা ৪৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯৩.১৭ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে মহানগরগুলির মধ্যে সবার আগে ১০০ টাকা পেরিয়েছিল পেট্রলের মূল্য। ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে ডিজেলের মূল্যও। শুধু তাই নয়, বাণিজ্যনগরীতে প্রথমবার ১১০টাকা ছাড়িয়েছে পেট্রলের দামও। সোমবার সেখানে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১১০ টাকা ৪১ পয়সায়। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০১ টাকা ০৩ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রল বিকোচ্ছে ১০১ টাকা ৭৯ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ৯৭ টাকা ৫৯ পয়সা লিটার দরে।এদিন কলকাতায় পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২৯ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটারে ৩৫ পয়সা। ফলে শহরে পেট্রলের দাম বেড়ে হল ১০৫ টাকা ০৯ পয়সা। অন্যদিকে ফের লিটারে ৩৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নয়া দাম ৯৬ টাকা ২৮ পয়সা।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top