News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদে লরি-বাসের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ১০ জন
Image

মুর্শিদাবাদে লরি-বাসের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ১০ জন

মুর্শিদাবাদ, ৬ অক্টোবর (হি.স.): মুর্শিদাবাদে লরি ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদের মধ্যে রয়েছেন বাসের চালকও। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাস কলকাতা থেকে কোচবিহার যাচ্ছিল। মোড়গ্রামের কাছে পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। এর জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত অবস্থায় ১০ জন যাত্রীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহগুলিও পাঠানো হয়েছে সেখানে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top