News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • মা দূর্গার কাছে পৃথিবীর মঙ্গল কামনায় প্রার্থনা মোদীর, শুভেচ্ছা জানালেন মহালয়ার
Image

মা দূর্গার কাছে পৃথিবীর মঙ্গল কামনায় প্রার্থনা মোদীর, শুভেচ্ছা জানালেন মহালয়ার

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): দেবীপক্ষের সূচনায় দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র এই দিনে, দেবী দূর্গার কাছে পৃথিবীর ও দেশবাসীর মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী। বুধবার টুইট করে শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “শুভ মহালয়া! মা দূর্গাকে প্রণাম এবং পৃথিবী ও দেশবাসীর মঙ্গল কামনা করছি। আগামী দিনে সবাই সুস্থ ও খুশি থাকুন এই কামনা করছি।”

বুধবার মহালয়া। এদিনই পিতৃপক্ষের অবসানে সূচনা হয়ে গেল দেবীপক্ষের| শুধু বাঙালি নয়, গোটা দেশবাসীর মুখে এখন একটাই কথা ‘মা আসছেন|’ শাস্ত্র মতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা| অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার জন্য| মহালয়ার দিন তাঁদের উদ্দেশ্যে জলদানই হচ্ছে তর্পণ| এদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন গঙ্গাঘাট ও জলাশয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়|

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top