News Flash

  • Home
  • দিনের খবর
  • Accidents is increasing as a result of parking vehicles : তেলিয়ামুড়া থানার সামনে যানবাহন জমা করে রাখার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে
Image

Accidents is increasing as a result of parking vehicles : তেলিয়ামুড়া থানার সামনে যানবাহন জমা করে রাখার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ডেস্ক, ৯ জুন।। তেলিয়ামুড়া থানার সামনে জাতীয় সড়কের পাশে বেশ কিছু সংখ্যক যানবাহন জমা করে রাখার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিভিন্ন সময়ের দুর্ঘটনায় পতিত এবং অপরাধপ্রবণতার সঙ্গে জড়িত যানবাহন গুলি আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ জাতীয় সড়কের পাশে থানার সামনে জমা করে রেখেছে। তেলিয়ামুড়া থানার সম্মুখে বিভিন্ন মামলায় এবং দুর্ঘটনায় আটককৃত গাড়ি গুলো থানার সামনেই জাতীয় সড়কের উপর রাখা হয়।

যার কারণে থানার সম্মুখ এলাকাটি দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে সাধারণ মানুষ জনের কাছে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকায় বিভিন্ন এন.ডি.পি.এস মামলায় আটক এবং দুর্ঘটনার কবলে পড়া গাড়ি গুলোকে পুলিশ থানার সম্মুখে রেখে আবদ্ধ করে রেখেছে। যার ফলে যে কোন সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। ওই সব গাড়ি গুলো জাতীয় সড়কের উপর রাখার ফলে পথচলতি সাধারণ মানুষ-জন থেকে শুরু করে রাস্তায় চলাচল করা বিভিন্ন যান চালকরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন।


যে কোন সময় বড়ো সড়ো পথ দুর্ঘটনা ঘটতে পারে। গাড়িগুলো সরিয়ে যেন অন্যত্র রাখার দাবি জানিয়েছে বিভিন্ন মহল। গাড়ি করে অন্যত্র সরিয়ে রাত্রে একদিকে যেমন থানা এলাকা থেকে দৃষ্টিনন্দন হবে ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top