News Flash

  • Home
  • দিনের খবর
  • Losing confidence in the police : পুলিশের ওপর আস্থা হারিয়ে শেষ পর্যন্ত নেশা বিরোধী অভিযানে নামল মহিলারা
Image

Losing confidence in the police : পুলিশের ওপর আস্থা হারিয়ে শেষ পর্যন্ত নেশা বিরোধী অভিযানে নামল মহিলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ পুলিশের ওপর আস্থা হারিয়ে শেষ পর্যন্ত নেশা বিরোধী অভিযানে নামলো প্রমিলা বাহিনী৷ বিশালগড় এর রঘুনাথপুর দাসপাড়া এলাকায় এক নেশা সেবনকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এলাকার প্রমিলা বাহিনীর হাতে আটক নেশা সেবনকারী৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত রঘুনাথপুর দাসপাড়া এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিট নাগাদ রঘুনাথপুর দাসপাড়া এলাকায় প্রমিলা বাহিনীর হাতে এক নেশা সেবনকারী ট্যাবলেট ও ইনজেকশনসহ আটক হয়৷

পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ জানা যায় ,দীর্ঘদিন ধরে রঘুনাথপুর দাসপাড়া এলাকায় কুটি মিয়া ওরফে সামসু মিয়ার বাড়িতে প্রতিদিন প্রতি নিয়ত নেশার জমজমাট আসর বসে৷ তার বাড়িতে নেশার ট্যাবলেট ও ইনজেকশনসহ বিক্রি করে বলে অভিযোগ এলাকার প্রমিলা বাহিনীর৷ কিন্তু কয়েকবার সতর্ক করার পরও ওই ব্যক্তি শাসক দলের দোহাই দিয়ে বিক্রি করে যাচ্ছে৷আজ শুক্রবার এলাকার প্রমিলা বাহিনী ক্ষিপ্ত হয়ে এক নেশা সেবনকারীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ নেশা কারবারি ও নেশা সেবনকারীদের রমরমা চললেও পুলিশ এসব ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগ৷ পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হয়েই শেষ পর্যন্ত প্রমিলা বাহিনী বিরোধী অভিযানের সামিল হয়েছেন৷

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top