News Flash

  • Home
  • খেলা
  • 459 complex surgeries were performed : দুই বছরে জিবি হাসাপাতলের নিউরো বিভিাগে ৪৫৯টি জটিল অস্ত্রোপচার
Image

459 complex surgeries were performed : দুই বছরে জিবি হাসাপাতলের নিউরো বিভিাগে ৪৫৯টি জটিল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ অতীতে ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে চিকিৎসার জন্য গিয়ে বহু পরিবার সর্বস্বান্ত হয়েছে৷ তাঁদের জন্য আগরতলার জিবিপি হাসপাতালে চুক্তিভিত্তিক নিউরো সার্জন নিয়োগে ত্রিপুরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ বর্তমানে একজন নিউরো সার্জন রয়েছেন জিবি হাসপাতালে৷ আরও একজনের নিযুক্তিতে পরিষেবা আরও উন্নত হবে মনে করছে ত্রিপুরা সরকার৷ তাছাড়া, বহিঃরাজ্যে রোগী পাঠিয়ে বিপুল খরচের হাত থেকে কিছুটা রেহাই পাবে রাজ্য সরকার৷


মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আজ মন্ত্রিসভা একজন নিউরো সার্জন, দুজন অ্যাসিস্ট্যান্ট অ্যানাস্থেসিস্ট এবং চারজন মেডিক্যাল অফিসার চুক্তির ভিত্তিতে নিয়োগে সম্মতি দিয়েছে৷ এতে নিউরো সার্জন প্রতি মাসে পাবেন সাড়ে চার লক্ষ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্টরা পাবেন দেড় লক্ষ টাকা করে এবং মেডিক্যাল অফিসারদের দেওয়া হবে ৬০ হাজার টাকা করে সাম্মানিক৷ তিনি বলেন, বর্তমানে একজন নিউরো সার্জন রয়েছেন৷ তিনি মাসে ৪ লক্ষ টাকা সাম্মানিক পাচ্ছেন৷


তথ্য মন্ত্রী বলেন, ত্রিপুরায় ২০১৯ থেকে ২৫ সেপ্ঢেম্বর ২০২১ পর্যন্ত জিবি হাসপাতালের নিউরো ওপিডি-তে ২,৫২৫ জন রোগী চিকিৎসা পরিষেবা নিয়েছেন৷ তাঁদের মধ্যে ৪৫৯টি জটিল অস্ত্রোপচার এবং দুটি অপেক্ষাকৃত কম জটিল অস্ত্রোপচার হয়েছে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরায় স্বাস্থ্য প্রকল্পের অধীনে বিপিএলভুক্ত রোগীদের ১.২৫ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে৷ তবে একজন রোগী বহিঃরাজ্যে চিকিৎসার জন্য গেলে অপারেশন খরচ ও অন্যান্য খরচ মিলিয়ে ন্যূনতম ৫ লক্ষ টাকা গচ্ছা যাচ্ছে৷ সেই হিসেবে ৪৫৯টি অস্ত্রোপচার ত্রিপুরায় সম্ভব হওয়ায় ২২ কোটি ৯৫ লক্ষ টাকা ত্রিপুরাবাসীর সাশ্রয় হয়েছে৷
এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় একটি অস্ত্রোপচারে প্রায় ৭৫ হাজার খরচ হবে, এমনটা অনুমান করা হচ্ছে৷ সেই হিসাবে ওই সব রোগীর অস্ত্রোপচারে ৩ কোটি ৪৪ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে৷ তিনি প্রত্যয়ের সুরে বলেন, আজ ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে মন্ত্রিসভা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top