News Flash

  • Home
  • Uncategorized
  • Husband was seriously injured : ডিমসাগর এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে স্বামী
Image

Husband was seriously injured : ডিমসাগর এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরে ডিমসাগর এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে স্বামী। রক্তাক্ত অবস্থায় স্বামী অরুণ দেববর্মাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী আগরতলা শহরের ডিম সাগর এলাকায় এক মহিলা তার স্বামীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে। আহত স্বামীর নাম অরুণ দেববর্মা। অভিযুক্ত মহিলার নাম সৌমিকা দেববর্মা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় অরুণ দেববর্মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অরুণ দেববর্মা। ঘটনার খবর পেয়ে তার ভাইসহ আত্মীয়-পরিজনরা জিবি হাসপাতালে ছুটে আসেন। আহত অরুণ দেববর্মার ভাই জানানস্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তারের সংবাদ নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top