News Flash

  • Home
  • খেলা
  • One person tried to commit suicide : নেশার টাকা না পেয়ে কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির
Image

One person tried to commit suicide : নেশার টাকা না পেয়ে কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ সেপ্ঢেম্বর৷৷ মদ্য পানের টাকা না পাওয়াতে স্ত্রীর উপর অভিমানে কীটনাশক এলড্রিন খেয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহস্বামীর৷আহত গৃহস্বামীর নাম রুপক দে(৪৫)৷ বাড়ি ধর্মনগর থানাধীন পদ্মপুরের মাধবপুর এলাকায়৷সানীয় দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে অচৈতন্য অবস্থায় গৃহস্বামীকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে৷বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানাধীন পদ্মপুরের মাধবপুর এলাকার সানীয় বাসিন্দা রুপক দে(৪৫) রবিবার বিকেল নাগাদ এলড্রিন খেয়ে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে পায় তার স্ত্রী৷ স্ত্রী বেবি দে স্বামীকে অচৈতন্য অবস্থা দেখে চিৎকার চেচামেচি শুরু করলে ছুটে আসেন আশপাশের লোকজন৷খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে৷ দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গৃহস্বামী রুপক দে কে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যথারীতি রুপক দের পেঠ থেকে এলড্রিন বের করে চিকিৎসা শুরু করে দেন৷তবে বর্তমানেও গৃহস্বামী রুপক দে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷


এদিকে স্ত্রী বেবি দে জানান, স্বামী রুপক দে পেশায় একজন রাজ মিস্ত্রি৷ স্ত্রী বেবিও গৃহপরিচারিকার কাজ করেন৷ কিন্তু বেশ কিছু বছর যাবৎ স্বামী মদ্যপানে আসক্ত হয়ে পড়ে৷ কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ মদের নিজে ডুবে থাকে স্বামী, বলে স্ত্রীর অভিযোগ৷ তাছাড়া রবিবার দিন মদ্যপানের জন্য স্বামী রুপক স্ত্রীর নিকট টাকা চেয়েছিল৷ কিন্তু স্ত্রী স্বামীকে মদ্যপানের জন্য টাকা না দেওয়াতে স্ত্রীর উপর অভিমান করে কীটনাশক এলড্রিন খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল স্বামী৷ অপরদিকে ধর্মনগর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top