News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট ক্রিকেটকে বিদায় মঈন আলির, ১৯৫টি উইকেট রয়েছে অল-রাউন্ডারের ঝুলিতে
Image

টেস্ট ক্রিকেটকে বিদায় মঈন আলির, ১৯৫টি উইকেট রয়েছে অল-রাউন্ডারের ঝুলিতে

লন্ডন, ২৭ সেপ্টেম্বর (হি.স.): টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অল-রাউন্ডার মঈন আলি। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে ইংল্যান্ডের হয়ে সাদা জার্সিতে আর দেখা যাবে না মঈন আলিকে। বিবৃতিতে অবসর ঘোষণা করে মঈন আলি জানিয়েছেন, “এখন আমার বয়স ৩৪। যতদিন সম্ভব ক্রিকেট খেলে যেতে চাই এবং খেলাটাকে উপভোগ করতে চাই। টেস্ট ক্রিকেট খেলে অসাধারণ লেগেছে। টেস্ট ক্রিকেট খুব ভাল ভাবে উপভোগ করেছি। কিন্তু এই ফরম্যাটের যে চাহিদা সেটা হয়তো এই বয়সে আর নিতে পারব না।” মঈন আরও জানান, “দিনের শুরুতে বাকি সতীর্থদের সঙ্গে পা মিলিয়ে মাঠে নামাটা খুব মিস করব। বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে বোলিং করার যে মজা, সেটা আর পাব না।”

২০১৪ সালে প্রথম বার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেন মঈন আলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। শেষ ম্যাচ ওভালে ভারতের বিরুদ্ধে। ৬৪টি ম্যাচে ব্যাট হাতে ২৯১৪ রান করেছেন তিনি। পাঁচটি শতরান এবং ১৪টি অর্ধশতরান রয়েছে। বল হাতে ১৯৫টি উইকেট নিয়েছেন। পাঁচ বার ইনিংসে পাঁচ উইকেট এবং এক বার ম্যাচে দশ উইকেট রয়েছে তাঁর।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top